অক্টোবর সেবা সাপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে বিনামূল্যে ৩০ জন গরীব শিশুকে সার্জারির মাধ্যমে খতনা করা হয়।
নগরীর উপশহর তেররতন উচা বাড়িতে আয়োজিত এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর ৩১৫ বি১ লায়ন শরিফ আলী খান এমজেএফ । উপস্থিত ছিলেন আইপিডিজি শাহেনা রহমান।
ক্যাম্পে সার্জারির নেতৃত্ব দেন শিশু সার্জন ডা. লায়ন আলমগির ।
ক্লাব সভাপতি আনোয়ার রশিদের সভাপতিত্বে ও লায়ন রুহুল আমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন আরসি হেডকোয়াটার লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন মাহফুজ হাসান, লায়ন খালেদ রশিদ, সিলেট চেম্বারের সদস্য সৈয়দ রহিম আলী রাসু, ছালেখ আহমদ খান, আব্দুল মালেক ডুমাই, মো মুকিদ আহমদ, মাহবুব আহমদ, গফ্ফার আহমদ, লিটন আহমদ প্রমুখ।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি১ জেলা গভর্নর লায়ন শরিফ আলী খানের নেতৃত্বে অক্টোবর সেবা সপ্তাহ র্যালির মাধ্যমে উদ্বোধন করা হয়। অক্টোবর মাসব্যাপী বিভিন্ন সেবা চলমান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৩




