গোপালগঞ্জ ও নড়াইল সীমান্তের কালনা পয়েন্টে নির্মিত দেশের প্রথম ছয় লেনের দৃষ্টিনন্দন ‘মধুমতী সেতু’ আগামী ১০ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন থেকেই সেতুতে গাড়ি চলবে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য।



তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ অক্টোবর একসঙ্গে দুটি সেতুর উদ্বোধন করবেন। সেগুলো হচ্ছে মধুমতী সেতু এবং নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতু। তবে উদ্বোধনের তারিখ নির্ধারিত হলেও সময় এখনও ঠিক হয়নি।’


দৃষ্টিনন্দন মধুমতী সেতু দেশের প্রথম ৬ লেনের সেতু। মধুমতী নদীর কালনা পয়েন্টে নির্মাণ করা হয়েছে সেতুটি। সেতুর পূর্ব পারে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রাম ও পশ্চিম পারে নড়াইলের লোহাগড়া উপজেলা কালনা গ্রাম। ২ জেলার সীমান্তে নির্মিত সেতু ঢাকার সঙ্গে অন্তত ১০ জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করবে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৪