সুনামগঞ্জের দোয়ারাবাজারে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে এলাকাবাসীর মানববন্ধন করেছে।
শনিবার (৮ অক্টোবর)দুপুরে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামে শতাধিক জনতার উপস্থিতিতে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া, আব্দুল বারেক, আব্দুল খালেক, ইউছুব আলী, আব্দুস সালাম, কাঞ্চন মিয়া, দাদন মিয়া, সেলু মিয়া, রফিজ উদ্দিন, শুকুর আলী, সুরুজ আলী, শুক্কুরী খাতুন, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, এলাকার ভূমিখেকো আব্দুর রাজ্জাক একের পর এক মিথ্যা মামলা দিয়ে তার আপন ভাতিজি শুক্কুরী খাতুন ও তার স্বামী রফিকুল ইসলাম গংদের বিরুদ্ধে অযথা হয়রানি করে আসছে দীর্ঘদিন ধরে।
এছাড়া বিভিন্ন সময় অবৈধভাবে অন্যের জমি জবরদখলের অপচেষ্টায় তৎপর রয়েছে ভূমিখেকো আব্দুর রাজ্জাক। তার দায়েরকৃত মিথ্যা মামলার হয়রানি ও জবরদখল থেকে নিরীহ এলাকাবাসীকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রাজ্জাক অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে হয়রানি করিনি, বরং উল্টো রাতের আঁধারে আমার জমিতে জোরপূর্বক ঘর তুলে দখলচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১৫




