সাম্প্রতিক সময়ের আলোচিত বাংলা সিনেমা ‘হাওয়া’ প্রথমবাবের মত পর্তুগালে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকার কাছে বাইশা সিয়াদো মেট্রোর পাশে সিনেমা ইডিয়েলে উদ্বোধনী শোতে শত শত বাংলাদেশ কমিউনিটির মানুষ সিনেমাটি দেখতে ভিড় করেন।
পর্তুগালে প্রথমবারের মতো দেশী কোনো সিনেমা বাণিজ্যিকভাবে মুক্তি ও প্রদশর্নের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এটির ঘোষণার পর পর বাংলাদেশ কমিউনিটির সিনেমা প্রেমী ও সংস্কৃতি মনা মানুষের মধ্যে উচ্ছ্বাস ও আবেগ দেখা গেছে।
ছবিটি ইতিমধ্যে দেশ এবং দেশের বাইরে বেশ প্রশংসা পেয়েছে এবং দর্শকরা ছবিটিকে বাংলাদেশী সিনেমায় নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেছেন।
এসময় হাওয়া এর উদ্যোক্তারা জানান, মূল ধারার অনেক সিনেমা সময়ে সময়ে দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির মানুষ তা দেখার সুযোগ পায়নি। তাই তাদের এই উদ্যোগ।
এসময় বাংলাদেশি দর্শকরা আনন্দ উল্লাসে জানান, আশা করি এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
আগামী ২২ ও ২৩ অক্টোবর রবিবার সকাল ১১টায় সিনেমাটির আরো একটি করে শো অনুষ্ঠিত হবে। বেনফোরমোসো রোডে মাতৃ ভান্ডার ও বিডি সুপার মার্কেটে সিনেমার অগ্রীম টিকিট পাওয়া যাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




