যুক্তরাজ্যস্থ বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ১৫ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।


এতে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের  অধ্যাপক ও সংগঠনের উপদেষ্ঠা ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক ফখরুদ্দিন খান পারভেজ, যুক্তরাজ্য প্রবাসী আলাল মহসিন, রোটারিয়ান সৈয়দ নজরুল হাসান প্রমুখ। 


অনুষ্ঠানে বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে এর সভাপতি আলী নেওয়াজ মিন্টু ও সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হক মাক্সিমসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী বলেন, গত কয়েক বছর ধরে কলেজের ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ কলেজ থেকে চান্সপ্রাপ্ত মেধাবীদের পাশে সংগঠনটি কাজ করছে। যা মেধাবীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সহায়ক। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য সংগঠনের সদস্যদের প্রতি আহবান জানান। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের  অধ্যাপক ও সংগঠনের উপদেষ্ঠা ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেন, কোভিড মহামারিত্তোর ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত ইউরোপের অর্থনৈতিক সংকটকালীও প্রবাসীরা দেশের ও দেশের মেধাবীদের অগ্রযাত্রা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন তা প্রশংসনীয়। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্থে বসবাস করলেও বৃন্দাবন কলেজের শিক্ষার্থী হিসেবে তারা ঐক্যবদ্ধ। কলেজের শিক্ষার্থীদের অগ্রযাত্রায় ভবিষ্যতে তাদের সহায়তার ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে বলে ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল আশাবাদী।

সিলেটভিউ২৪ডটকম/তমাল/ইআ-০৭