জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-১৮ই অক্টোবর বাদ আছর শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচ তলায় মিলাদ ও দোয়া মাহফিল।

উক্ত কর্মসূচীতে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ড সমূহের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। 


সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৮