মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহনে সদস্য পদে অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন ও সংরক্ষিত নারী সদস্যা পদে হেলেনা চৌধুরী বসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 


সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ভোট গ্রহন করা হয়। আইনশৃংখলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ উৎসুক জনতার সংখ্যাই বেশি ছিল এ নির্বাচনে।

 

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সদস্য পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) ৪ জন প্রতিদ্বন্ধিতা প্রার্থীর মধ্যে অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন (তালা) ৮৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী বিকাশ চন্দ্র পাল (হাতি) ২৫ ভোট,  মো: মবশ্বির আলী (টিউবওয়েল) ১৭ ভোট ও মো. তোফায়েল করিম চৌধুরী (অটোরিক্সা) ২ ভোট পেয়েছে।

 

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্যা পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলায় ৭৮) ও (শ্রীমঙ্গল উপজেলায় ৭২ ভোটসহ ১৫০ ভোট পেয়ে হেলেনা চৌধুরী (ফুটবল) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রর্থী  তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) দুই উপজেলায় ১১২ ভোট পেয়ে পরাজিত হন।

 

৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত কমলগঞ্জ উপজেলায় ৭নং ওয়ার্ডে ১৩৩ ভোটারের মধ্যে ১৩২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তিপূর্ণ ভোটদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে কাজ করছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন জানান, উৎসবমুখ পরিবেশে জেলা পরিষদ নির্বাচনে এ উপজেলা সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পুলিশ, আনসার, গ্রাম পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক মনিটরিং করেন। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রে বসানো ছিল সিসি ক্যামেরা। ইসি কার্যালয়ের মনিটরিং সেল থেকে এসব কেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৭