‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দূরন্ত প্রানবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একটি র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বেলা ১১ টায় উপজেলার গণমিলয়াতনে ইউএএস কালিপদ দাসের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন)।
আরও উপস্থিত ছিলেন- মহিলা ভাইস-চেয়ারম্যান অমিতা রানী দাস, ভাইস-চেয়ারম্যান এড. দীপু রঞ্জন দাস, ৪নং শাল্লা ইউপির চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র দাশসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধুর ভবনে তিনি জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ ই আগস্ট সেনা অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সবাইকে হত্যা করা হয়। এই হত্যাকান্ড থেকে রেহাই পাননি অবুঝ সন্তান শেখ রাসেলও। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর থেকে বাঙালী জাতি আজও শোকাচ্ছন্ন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আবারও বেলা ২টায় শাল্লা সদরের ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কর্ণার উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সহঃশিক্ষিকা সঞ্চিতা রানী চৌধুরীর সঞ্চালনায় ও ফেনী ভূষণ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব।
আরও বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার রায়, সহঃপ্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মান্না সরকার ও অন্যান্য ছাত্র-ছাত্রী বৃন্দ।
বক্তারা শিশু শেখ রাসেলের স্মৃতিচারণ শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-২৮




