জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার সাদরুল আহমদ খানের উদ্যোগে কুলাউড়ায় ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।


মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের রহমতাবাদ ইসলামিয়া মাদ্রাসায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ইউপি সদস্য আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী।



বিশেষ অতিথি ছিলেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রকিব, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তাজুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক আশফাক আহমদ, প্রচার সম্পাদক তাজুল ইসলাম শামীম, প্রভাষক তাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ, ডা. নরুল ইসলাম, ডা. নারায়ণ চন্দ্র দাস ও এপি তালুকদার জনি প্রমুখ।
চিকিৎসা সেবায় ৪০০ পুরুষ ও মহিলাকে ডায়াবেটিসসহ স্বাস্থ্যপরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।


উল্লেখ্য, কুলাউড়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল লতিফ খানের কনিষ্ঠ পুত্র সাদরুল আহমেদ খানের পক্ষ থেকে বন্যা পরবর্তী উপজেলার বিভিন্ন ইউনিয়নসমূহে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় ও শহীদ শেখ রাসেলের জন্মদিন জন্মদিন উপলক্ষে কর্মধা ইউনিয়নে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/অনি/ইআ-১২