ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। হাইভোল্টেজ এই ম্যাচের শুরুতে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় দলনেতা রোহিত শর্মা। ফলে কিছুক্ষণের মধ্যে ব্যাট করতে নামবে বাবর আজমের পাকিস্তান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে পরস্পরের বিপক্ষে মোট ১১ বারমাঠে নেমেছে দুদল। এর মধ্যে ভারত জিতেছে সাতবার, পাকিস্তান তিনবার। টাই হয়েছিল একবার। আর শেষ পাঁচ ম্যাচে ভারত জিতেছে তিনবার, বাকি দুটি পাকিস্তান।
ভারত একাদশ:
রোহিত শর্মা(অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদ্বীপ সিং।
পাকিস্তান একাদশ:
বাবর আজম(অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, শাদাব খান, হায়দার আলি, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, আসিফ আলি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৮




