ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মৌলভীবাজারের কুলাউড়ায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে আকাশে মেঘ জমতে থাকে এরপর শুরু হয় টানা বৃষ্টি।
বৃষ্টিতে শহরে মানুষের চলাচলও কমেছে। বৃষ্টি উপেক্ষা করে যারা বের হচ্ছে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টির কারণে অনেককে অলস সময় পার করতেও দেখা গেছে। বৃষ্টিতে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা। কাজ না পাওয়ায় তাদেরকে বিপাকে পড়তে হয়েছে।
শহরের উত্তরবাজার এলাকায় এক রিকশাচালকের সাথে কথা হলে তিনি বলেন, সকাল থেকে এসে বসে আছি- কিন্তু ভাড়া হচ্ছে না। শহরে মানুষ নাই বললেই চলে।
এক চা দোকানি বলেন, বৃষ্টির কারণে শহরে মানুষ কম আসায় বেচাকেনা একদমই শূন্য বলা যায়।
এদিকে, মৌলভীবাজার জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মৌলভীবাজারে তেমন কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই।
সিলেটভিউ২৪ডটকম/অনি/মুন্না




