নবীন সদস্যদেরকে বরণ করে নিলো শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেন সংগঠনটির কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা। 


এসময় নবীন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্বদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, এসইউডিএস এর মডারেটর অধ্যাপক ড. জায়েদা শারমিন ও সহযোগী অধ্যাপক ড. সামিউল ইসলাম।

এরপর নতুন সদস্যদেররকে নিয়ে বিডিং পর্বের মধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।  


সিলেটভিউ২৪ডটকম / নোমান / ডি.আর