‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যাবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর)  সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলামের সভাপতিত্বে  আলোচনা সভা ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান। 

আলোচনা সভা ও র‌্যালীতে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম সহ  আজমিরীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক, এবাদেতীয় ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক বৃন্দ প্রমুখ। 

আলোচনা সভা শেষে র‌্যালীটি বের হয়ে  পৌরসভার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে সমাপ্ত ঘোষণা করা হয়।

সিলেটভিউ২৪.কম/মাহি