কমিউনিটি পুলিশিংয়ে সিলেট জেলা পর্যায়ে ২য় বারের মতো শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনা মিয়া। তিনি অনুষ্ঠিতব্য আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী। কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে শনিবার সিলেটে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) এর পক্ষ থেকে তাকে এ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে সিলেট পুলিশ লাইনস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসাবে আনা মিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
এরআগে ২০২১ সালের কমিউনিটি পুলিশিং ডে তে আনা মিয়াকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সদস্য হিসাবে আইজিপি ড. বেনজির আহমেদের পক্ষ থেকে তাকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল রফিকুল ইসামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, জেলার ও উপজেলার কমিউনিটি পুলিশিং সদস্য, প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আনা মিয়া বলেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সম্মেলিত প্রচেষ্টার বিকল্প নেই। আজকের এই সম্মাননার স্বীকৃতি পুলিশ বিভাগের ভালবাসার প্রাপ্তি। পুলিশ বাহিনীর পাশে থেকে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় সততা ও নিষ্ঠার সাথে আজীবন দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ পুলিশ বাহিনীর এই সম্মাননা ওসমানীনগর উপজেলাবাসীর প্রতি উৎসর্গ পূর্বক আগামী ২ নভেম্বর আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি মার্কায় ভোট প্রদানের আহ্বানসহ সকলের দোয়া আশীর্বাদ কামনা করেন তিনি।
২য় বারের মতো সম্মাননা প্রাপ্তিতে পুলিশ বিভাগের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ সকল পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/রনিক/মুন্না




