সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেছেন- ‘দেশে আজ নীরব দুর্ভিক্ষ চলতেছে, মানুষ অভাব কষ্টে দিনাতিপাত করছে। আর আওয়ামী লীগের নেতারা দেশের প্রতিটি সেক্টরে লুটপাটে ব্যস্ত। লুটপাটের ফলে দেশের অর্থনীতি আজ ধ্বংস হয় গেছে। তাই আওয়ামী লীগের এই দুঃশাসন থেকে মুক্তি পেতে হবে, বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে কারামুক্ত করতে হবে, দেশনায়ক তারেক রহমানকে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করা হবে। তাই সময় এসেছে রুখে দাঁড়াবার, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার। বিএনপির এই আন্দোলন দেশ রক্ষার আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। ফয়সালা রাজপথেই হবে।
সোমবার (৩১ অক্টোবর) বিকেলে আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগে বিএনপির গণ-সমাবেশ সফলের লক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১৫ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতের আঁধারে সাধারণ মানুষের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। তাদের বিচার হবেই একদিন এই মাটিতেই হবে ইনশাআল্লাহ।’
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তারা আগামী ২০শে নভেম্বরের গণ-সমাবেশ সফলের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তোহেল, যুগ্ম আহ্বায়ক মাছুম ইবনে রাজ্জাক রোমেল, আবু আহমদ আনসারী, আবু সালেহ মো. তাহের, মুবিনুল হক চৌধুরী রাহী, আবুল হাশেম জাকারিয়া, রুনু আহমেদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, সায়াদ আহমদ সুজন, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, সদস্যদের মধ্যে কামরুজ্জামান দিপু, বেলাল আহমেদ, ফাহিম আহমদ চৌধুরী, আবির হাসান মুহিন, দুলাল আহমদ, আমিরুল ইসলাম সলিড, শফিকুল ইসলাম, বিমল দেব, মিজানুর রহমান পাবেল, রায়হান আহমেদ, জিয়াউর রহমান, ইকবাল হোসেন, মো. সামাদ হোসেন, গোলাম রব্বানী, ইবনে জাহান তানভীর, গোলাম মুস্তফা, নুরুল হক মাছুম, সোহেল আহমদ, হোসেন খান ইমাদ, সাফওয়ান আলম কোরেশী, সোবহান আজাদ, আব্দুস সালাম, মো. সালাউদ্দিন, কাওসার আহমেদ রকি প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না-১০




