সিলেটের জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

 


মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

 

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী মোস্তফা হাসান আসকারী, মো. আজহারুল ইসলাম, যুব সংগঠনের পক্ষে জসিম উদ্দিন ও মমতাজ আহমদ।

 

সভায় ৪ জন প্রশিক্ষত যু্ব মহিলার মাঝে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয় এবং বিভিন্ন যুব সংগঠনের ১০ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-০৯