সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া (টিয়াপাখি) এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী (তালা)।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া কেন্দ্র ভিত্তিক ফলাফলে আনা এগিয়ে আছেন।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে ছিলেন ৮ প্রার্থী। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া (টিয়া পাখি), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী (তালা), বর্তমান ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া (চশমা), জুয়েল মিয়া (টিউবওয়েল),আখতার আহমদ (বই), মৌলানা আব্দুল বাছিত (মাইক), আলী হোসেন রানা (উড়োজাহাজ), খন্দকার মাসুম আহমদ (বৈদ্যুতিক বাল্ব)।
প্রসঙ্গত- ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/রনিক/মুন্না-০৩




