সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। এ নির্বাচনে আ.লীগের প্রার্থীরা দলীয় বিদ্রোহীদের কাছে ধরাশায়ী হয়েছেন। এখানে আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থী ও নৌকা প্রতীকের ১ প্রার্থী বিজয়ী হয়েছেন।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সন্ধ্যার পর ফলাফল ঘোষণা করা হয়।
বিজয়ী প্রার্থীদের মধ্যে- গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানী সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুভাস চন্দ্র পাল ছানা।
পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুন পারভেজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মুন্সি আব্দুল মুমিন।
পূর্ব জাফলং ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন হামিদুল হক ভূঁইয়া বাবুল।
মধ্য জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. লোকমান হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. শাইদুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/মুন্না




