সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অন্যতম ক্লাব ‘এমইউ ইংলিশ সোসাইটি’। এই ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার ‘কালচারাল ইভনিং উইথ এম ইউ ইংলিশ সোসাইটি’ শীর্ষক উপভোগ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুপুর ৩টা থেকে রাত ৮টা অবধি চলে এই অনুষ্ঠান।
শিক্ষার্থী ফারজানা মুন্নি এবং এস এ এম তাহমিদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনার মধ্যে ছিল গান, কবিতা আবৃত্তি, কৌতুক, নাটিকা ও নৃত্যসহ অনবদ্য সব আয়োজন। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানের মূল অংশগ্রহণকারী ছিলেন। তবে তাদের সাথে শিক্ষকরাও বিভিন্ন ইভেন্টে অংশ নেন। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, রেজিস্ট্রার তারেক ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ। এ ছাড়া এমইউ ইংলিশ সোসাইটির সদ্য বিদায়ী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জ্যোতিপ্রকাশ নির্ঝর, ভাইস প্রেসিডেন্ট অভিষেক দেব ও জেনারেল সেক্রেটারি ফাইজা চৌধুরীও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবগুলোর মধ্যে এমইউ স্পিকার্স ক্লাব, এমইউ লিটারারি ক্লাব, সিএসই সোসাইটি, বিজনেস স্টুডেন্টস ফোরাম, ল স্টুডেন্টস ফোরাম, ইয়াং ইকোনমিস্ট ফোরাম, এমইউ স্পোর্টস ক্লাব, সোশাল সার্ভিসেস ক্লাব, ফ্লেইমস ও উল্লাস মিউজিক্যাল ক্লাবের সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল স্কাইলার্ক ইন্টারন্যাশনাল এবং স্পন্সর পার্টনার ছিল দ্য ম্যাড গ্রিল, জুপার মার্ট, কাশ্মীর লাইব্রেরি, অফেলিয়া ও ঘরোয়া।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




