‘উদ্ভাবনী জয় উল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের জুড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্টিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে মেলা অনুষ্টিত হয়।
মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) সোনিয়া সুলতানা’র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাসুক মিয়া, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, হযরত শাহ নিমাত্রা ফুলতলা সাগরনাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠ ও অনলাইন কুইজে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।
সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-০১




