নওগাঁর ধামইরহাট উপজেলায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণেশ সিং (১৮) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

 


শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত সিংগারুল নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার গ্রাম পুলিশ শ্রী বিজেত সিংয়ের ছেলে।

 

আড়ানগর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান নিশ্চিত করে বলেন- ঘটনার দিন নিহত গণেশ সিং তার নিজ বাড়ির টিনের চালে উঠে ব্রাজিলের পতাকা টাঙানো কাজ করছিল। এমন অবস্থায় সে অসাবধানতাবশত পাশের বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান- পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছেন স্বজনরা।

 


সিলেটিভিউ২৪ডটকম/ডেস্ক/মুন্না-২