“মিডিয়া সমাজে ভালো খারাপ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখে। জলকে পানি, স্নানকে গোসল বানায়। মানুষের নামকে খাটো করে বিকৃত ভাবে উপস্থাপন করে। ইনকিলাব সাঈদীকে আল্লামা সাঈদী বানিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে সাকাচৌ বানিয়েছে প্রথম আলো। আফগানিস্তানকে খুবই খারাপ ভাবে উপস্থাপন করা হয়, নাম শুনলেই ময়ে হয় ভয়ংকর কিছু। জঙ্গী খুবই ভালো একটি শব্দ।

 


এ কথা মিডিয়া বিদ্রুপ করে উগ্রবাদী বানিয়ে ফেলেছে। সন্ত্রাসীকে সন্ত্রাসীই বলতে হবে, জঙ্গী বলা যাবেনা। ইসলাম বিদ্ধেষী বিশ্ব মিডিয়া কাউকে ভালো, কাউকে খারাপ বানায়। মিডিয়া মানুষের মন-মনন তৈরি করে। ভালোর তুলনায় খারাপকে বেশি গুরুত্ব দেয়। ধর্মীয় বিভিন্ন বিষয় বা ইতিহাস ভুল ভাবে উপস্থাপন করা হচ্ছে। এ গুলো থেকে বেরিয়ে আসতে হবে। সমাজের এ খারাপ সময়ে পরওয়ানা ব্যাপক ভূমিকা রাখছে। বর্তমানে ইসলামী মিডিয়ার প্রসার ঘটায় পরিস্থিতির অনেক পরিবর্তন হচ্ছে। স্মার্ট ফোন আমাদের সমাজে ভালোর চেয়ে খারাপে প্রভাব বিস্তার করছে। বিনোদনের নামে নোংরামী হচ্ছে। এই নোংরা বিনোদন না নিয়ে জ্ঞান নিন। অযথা ফেসবুকে সময় নষ্ট না করে ধর্মীয় বই পড়–ন। আল্লাহর জিকিরে সময় কাটান- মনের খোরাক পাবেন। আমাদের জীবন গঠন, আমল-আখলাক ঠিক রাখতে মোবাইল থেকে বিরত থেকে বইয়ে সময় দিতে হবে। দীর্ঘক্ষণ মোবাইলে চোথ থাকলে চোখের জ্যোতি কমে, রাতের ঘুম নষ্ট হয়। ইউটিউবের বিভিন্ন বক্তব্য সমাজে ফেৎনার জন্ম দেয়। আমাদের ঘরে ঘরে এরকম বহু ফেৎনা নিরবে বিরাজ করছে। পরওয়ানা পাঠের মাধ্যমে এ সব ফেৎনা দুর হবে ইনশা আল্লাহ। আল্লামা ফুলতলী ছাহেক ক্বিলাহ (রঃ)’র পৃষ্টপোষকতায় ১৯৯২ সালে মাসিক পরওয়ানা পত্রিকার যাত্র শুরু হয়। আহলে সুন্নত ওয়াল জামাতের আক্বিদা-বিশ্বাস প্রতিষ্ঠায় পরওয়ানা ব্যাপক ভূমিকা রেখেছে।”

 

কথাগুলো বলেছেন মাসিক পরওয়ানা পত্রিকার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।

 

তিনি শনিবার বিকেলে জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হল রুমে পরওয়ানা’র পাঠক, গ্রাহক, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জুড়ী উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ লুৎফুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম।

 

উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া কেন্দ্রিয় অর্থ সম্পাদক এম এ জলিল, সিলেট মহানগরীর সভাপতি এস. এম  মনোয়ার হোসেন, কমলগঞ্জ উপজেলা সভাপতি সফিকুল ইসলাম বুলবুল, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন, হাফিজ বদরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল ওয়াহিদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী শহর শাখার সাধারণ সম্পাদক এম এ মকসুদ জুনেদ, উপজেলা তালামীযের সভাপতি এমরান হোসেন প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-২২