ছবি : শাহীন আহমেদ
সিলেটে বিএনপির গণসমাবেশের দুদিন আগে আজ হঠাৎ মহানগরের চৌহাট্টা পয়েন্টে মিছিল সহকারে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের একদল নেতাকর্মী।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে শতাধিক মোটরসাইকেলযোগে স্লোগান দিতে দিতে পূর্ব জিন্দাবাজার থেকে জিন্দাবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে তারা অবস্থান নেন। এসময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




