সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তিতে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ৪০,৪১ ৪২ নং ওয়ার্ডের জনসাধারণ। ১৮ নভেম্বর শুক্রবার বিকাল তিনটার সময় এই আনন্দ মিছিল ৪২ নং ওয়ার্ডের সিরাজ উদ্দিন আহমদ একাডেমি থেকে শুরু করে তিনটি ওয়ার্ড প্রদক্ষিন করে শ্রীরামপুর পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা জন্মনিবন্ধনসহ জরুরি সকল সেবা চালু, উন্নয়ন কর্মকান্ডসহ সিসিকের কার্যক্রম জোরালো করার জন্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।


মিছিল পরবর্তী সমাবেশে বিশিষ্ট মুরুব্বি আব্দুর রহমান আনা মিয়ার সভাপতিত্বে ও ফ্রেন্ডস ৯০ এর পরিচালক খসরুজ্জামান খসরুর পরিচালনায় বক্তব্য রাখেন খলকু মিয়া, নজরুল ইসলাম কামাল, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, জামাল উদ্দিন আহমদ, ইউনুছ মিয়া, রফিকুল ইসলাম রফু, জগলু আহমদ, আহমদুর রব, গোলাম হাফিজ লোহিত, 'ফ্রেন্ডস ৯০' এর নেতৃবৃন্দের মধ্যে সরোয়ার আহমদ খান, সাহাব উদ্দিন সাবুল, খছরুজ্জামান, রফিক উদ্দিন, তুহিন আহমদ, সাহাব উদ্দিন, আব্দুর রব, শামিম আহমদ সিদ্দিকী, আব্দুল বাছিত, শামিম আহমদ, গোলাম রব্বানী সোহেল, জাহাঙ্গীর আলম, জলফু মিয়া, আব্দুল বাছিত, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের মধ্যে সাংবাদিক আব্দুল হাছিব, লিটন আহমদ, শামিম আহমদ চৌধুরী, এহতেশামুল হাসান লয়েছ, এস এ রিপন, আল আমিন, মিছবা আহমদ, বদরুল ইসলাম, জাহাঙ্গীর আহমদ, সাদেক আহমদ, আব্দুল আলীম, শাহিন আহমদ, সাদেক আহমদ, মিজান আহমদ চৌধুরী, জুনেদ আহমদ, ছয়ফুল ইসলাম প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসজেড