বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছাত্রলীগ সাবেক দপ্তর সম্পাদক, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন।

 


বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল ও সাধারণ সম্পাদক আশরাক আলী ফেরদৌস যৌথ স্বাক্ষরের কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আহাদ আম্বিয়া খোকনকে দায়িত্ব প্রদান করা হয়।

 

পূর্বে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের।

 


সিলেটভিউ২৪ডটকম/খোকন/এসডি-৩৫