বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। সেই উচ্ছ্বাস বাংলাদেশেও। হাওরের জেলা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুয়িংরা গ্রামের ষ্টয়ার আর্জেন্টোইন সমর্থকরা প্রায় ৬০০ ফুট পতাকা টানিয়েছেন।

 


তাদের দেখে উচ্ছ¡সিত ফুটবলের আরেক অপরাশক্তি ব্রাজিল সমর্থকরা। আর্জেন্টাইন সমর্থকদের টেক্কা দিতে গ্রামের মোড়ে মোড়ে শুভেচ্ছা জানিয়ে পতাকার পাশাপাশি  ডিজিটাল ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন টানিয়েছেন  ব্রাজিলের সমর্থকরা।

 

এটি শুধু ডুয়িংরা গ্রামের অবস্থা নয় শান্তিগঞ্জ উপজেলাসহ জেলার প্রতিটি গ্রামেগঞ্জে এখন বিরাজ করছে বিশ^কাপ উন্মাদন। নিজের প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসার প্রকাশ ঘটাতে যে যার মত ব্যানার, ফেস্টুন, বিভিন্ন স্থানে পতাকা উত্তোলনসহ নানান কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন ফুটবলপ্রেমী সমর্থকরা। তবে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস বেশি লক্ষ করা গেছে। এভাবেই সমর্থক ও জনসাধারনের মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উল্লাস-উদ্দীপনা।

 

চায়ের কাপ থেকে খেলার মাঠ, সামাজিক আচার অনুষ্ঠান, পরিবহন, হাটবাজার সর্বত্রই একই আলোচনা। কে নিচ্ছে এবার কাতারের বিশ্বকাপ। ব্রাজিল না আর্জেন্টিনা। নির্জের সমর্থনের দল বিশ্বকাপ নিবে এমন খোশগল্পে মেতে রয়েছেন সাপোর্টাররা।

 

ডুুয়িংরা গ্রামের আর্জেন্টাইন সমর্থক জহিরুল ইসলাম বলেন. আমাদের গ্রামে আর্জেন্টিনার সমর্থক বেশি। তাই গ্রামের যুবকরা মিলে ৬০০ ফুট লম্বা পতাকা টানিয়েছেন। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা সবচেয়ে ফেভারিট। দলে সবচেয়ে বেশি তারাকা  রয়েছে। রয়েছে মেসির মতো বিশ্বসেরা খেলোওয়াড়। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার হাতেই উঠবে।

 

একই গ্রামের ব্রাজিল সমর্থক সায়েদ হোসেন সবুজ বলেন, ব্রাজিল ৫ বার বিশ্বকাপ নিয়েছে। এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালি দল ব্রাজিল। ব্রাজিলের দলে সবাই তারকা। আমার বিশ্বাস এবারের বিশ্বকাপ ব্রাজিলের। আমরা ব্রাজিল সমর্থকরা খুবই উচ্ছ¡সিত।

 

এদিকে, এই উন্মাদনা যেন সংঘর্ষে রূপ না নেয়, সেই আহবান জানিয়েছেন পুলিশ। সতর্ক রয়েছেন তারা।

 


সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১৫