বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী’র পিতা শেখ আব্দুর রশিদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।


তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সদ্য সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খাঁন। 

সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দেওয়ান জাকির বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতির পিতা শেখ আব্দুর রশিদ একজন পরোপকারী, সৎ ও ধার্মিক মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ব্যক্তি ছিলেন। একজন ন্যায় পরায়ণ মানুষ হিসেবে এলাকায় তাঁর সুনাম ছিল সবার কাছে। দেওয়ান জাকির মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জানান। 

 
সিলেটভিউ২৪ডটকম/ জু. আ