দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের দিরাই উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের মামলায় আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দিরাই প্রেসক্লাব।
মঙ্গলবার সকাল ১১টায় দিরাই প্রেসক্লাব কার্যালয়ে সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এক জরুরি সভার মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মামলা থেকে জিয়াউর রহমান লিটনের নাম প্রত্যাহারের দাবিতে আগামী বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক প্রশান্ত সাগর দাস, জাকারিয়া হোসেন, রুকনুজ্জামান জহুরী, জীবনানন্দ সুত্রধর, দীপু বনিক প্রমুখ।
উল্লেখ্য গত ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার ছয়দিন পর আওয়ামিলীগ থেকে বহিষ্কৃত সাবেক মেয়র মোশাররফ মিয়ার ভাতিজা যুতিমা মিয়া বাদী হয়ে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনসহ ৭৭ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করে।
জরুরী সভা থেকে জানানো হয় সাংবাদিক লিটন ঐ দিন পেশাগত দায়িত্ব পালন করতে সুনামগঞ্জের সাংবাদিকদের সাথে মঞ্চের পাশে সাংবাদিক গ্যালারিতে উপস্তিত ছিলেন। কিন্তু উদ্দেশ্যে প্রণোদিতভাবে রাজনৈতিক মামলায় সাংবাদিককে আসামী করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-০২




