সিলেট নগরীর ঐতিহ্যবাহী সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২৩ উপলক্ষে লোগো উন্মোচন হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে ‘গৌরব ঐতিহ্যের ৬৪ বছর’ লোগো উন্মোচন করা হয়।
সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী উদযাপন পর্ষদ-২০২৩ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট ৩-আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগম।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী উদযাপন পর্ষদ-২০২৩ এর সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমদ, প্রচার উপ কমিটির আহবায়ক কয়েছ আহমদ, টিলাগড় ক্লাবের সাধারণ সম্পাদক হীরক দে পাপলু প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮




