মহান বিজয় দিবস ২০২২ যাথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, মুক্তিযোদ্ধা চান মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুব আলী, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা ইয়াসমীন, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ নাঈম হাসান, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের প্রিন্সিপাল নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ মুজিবুর রহমান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, তেলিখাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি, কোম্পানীগঞ্জ ইউসিসিএ এর ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, কোম্পানীগঞ্জ ক্রিড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমেদ, সাংবাদিক আনোয়ার সুমন, কোম্পানীগঞ্জ পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি বিজয় সিংহ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সেলিনা বেগম প্রমুখ।
এদিন শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-০৬




