বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের  সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিলেটের ছাত্রলীগ নেতা নসু ভৌমিক। 
 
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত চিঠিতে তাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।

স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হলো।


নসু ভৌমিকের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ  উপজেলার বেহেলী ইউনিয়নের বেহেলী গ্রাম। বর্তমানে তিনি সিলেট টিলাগড়ের গোপালটিলায় বসবাস করেন। তিনি দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত  আছেন। 

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মনোনীত হওয়ায় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের আশির্বাদ কামনা করেন।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৭