ব্রাজিলের কাছে ১ গোলে হেরেছে আর্জেন্টিনা।
এটি বিশ্বকাপে নয় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলসের মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ম্যাচ।
১-০ গোলে ব্রাজিল সমর্থকদের মাঝে পরাজিত হয় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।
বিশ্বকাপের সামনে রেখের জগকলস ও উজানিগাঁও এলাকার ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে প্রীতি ম্যাচের আয়োজনে করা হয়।
বিকাল ৪ টায় জয়কলস মাঠে দুই দলের জার্সি পড়ে খেলায় নেমে নির্ধারিত সময়ে মধ্যে এক গোলে ব্রাজিলের কাছে পরাজিত হয় আর্জেন্টিনা সমর্থকরা।
খেলা দেখতে দূরদূরান্ত থেকে মাঠে আসেন দর্শকরা।
এসময় তাঁরা প্রিয় দলের পক্ষে স্রোগান তুলেন। পচন্দের দলকে উৎসাহ দিতে এই প্রীতিম্যাচের আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেটভিউ২৪ডটকম/শহীদ/এসডি-১৫




