২০২২ সিলেট বিভাগে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদেরকে জৈন্তাপুর জাফলং ভ্যালি বোডিং স্কুল আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।

 


শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় জাফলং বোডিং স্কুলের ক্যাম্পাসে সংবর্ধনা অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সভাপতি ও সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে স্কলার্স হোম স্কুলের প্রভাষক কামরুল হক জুয়েল পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের অধ্যক্ষ তসলিম উদ্দিন।

 

অথিতি হিসাবে বক্তব্য রাখেন- জাফলং ভ্যালী বোডিং স্কুলের পরিচালক প্রফেসার ড.কবির চৌধুরী, মশিউর রহমান, আনিসুর  রহমান সিনহা, সাফওয়ান চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী, ওয়াহিদুর রব, পুবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ও সমাজসেবী ডা. বাহার আহমদ।

 

আরও উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

 

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-০৪