শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ‘সম্প্রীতি বাংলাদেশ’।

 


বুধবার (১৪ ডিসেম্বর) সকালে সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন- সম্প্রীতি বাংলাদেশের কার্যকরী সদস্য সাইফ আহমেদ ও তাপস হালদার।

 

অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক জাভেদ আলম, রাজীব কর, আবু তালেব ও ফয়জুল বারী।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬