দীর্ঘ ১৭ বছর পর সিলেটের ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত ১৫০ সদস্য বিশিষ্ট ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি এবং ১৩৬ সদস্য বিশিষ্ট তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়। 


আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে নির্দেশনা দিয়েছে জেলা ছাত্রলীগ।


 

এদিকে, দীর্ঘ প্রতিক্ষার পর ওসমানীনগর ছাত্রলীগের আহবায়ক কমিটি অনোমদন হওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উচ্ছাসিত। একসাথে দুই ইউনিটের ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে বিভিন্ন মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছেন উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগ নেতা জুবায়ের আমীনকে আহবায়কসহ আরো ১২ জনকে যুগ্ম আহবায়ক করে ১৫০ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। এছাড়া রাশেদ আহমদ রাসেলকে আহবায়কসহ আরো ১৯ জনকে যুগ্ম আহবায়ক করে তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। 

 

এর আগে সর্বশেষ ২০০২ সালে ফয়সল আহমদ সুমনকে সভাপতি এবং রিংকু পালকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট থানা ছাত্রলীগের কমিটি গঠনের কিছুদিন পর সভাপতি ও সাধারণ সম্পাদক স্থায়ীভাবে প্রবাসে চলে যান। ২০০৫ সালে এই কমিটি ভেঙে দেওয়া হলে নেতৃত্বশূন্য হয়ে পড়ে ওসমানীনগর থানা ছাত্রলীগ। এরপর দীর্ঘ ১৭ বছর অতিবাহিত হলেও ছাত্রলীগের কোন কমিটি গঠন করা হয়নি। বৃহস্পতিবার রাতে আহবায়ক কমিটি অনুমোদনের খবরে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ উল্লাস।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ রনিক পাল/ নাজাত-০৬