জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হওয়ায় ড. সৈয়দ রাগীব আলীকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) চেয়ারম্যান মহোদয়ের মালনীছড়া বাসভবনে এসময় লিভিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা ও কলা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, প্রক্টর রানা এম. লুৎফুর রহমান পীর এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১




