মৌলভীবাজারের কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগিতায় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রিপন মজুমদার, ইসলামি ব্যাংক শমশেরনগর উপ-শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশ কমার্স ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক ললিত মহন সিংহ, রেমিট্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী সালেহ আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান, শাব্বির এলাহী, নির্মল এস পলাশ প্রমুখ।
রেমিট্যান্স যোদ্ধা সালেহ আহমেদ বলেন, প্রবাস থেকে টাকা পাঠাতে কিছু সহজ নীতি নিলে ও প্রয়োজনে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং চালু করে শাখা বাড়াতে হবে। যাতে প্রবাসীরা সহজে সে সব শাখার মাধ্যমে বৈদেশিক মূদ্রা দেশে পাঠাতে পারে। তাহলে হোন্ডি ব্যবসা অনেকটা কমে যাবে।
সিলেটভিউ২৪ডটকম / জয়নাল/ নাজাত-১১




