কুলাউড়ায় আম্বার আইটি ব্রডব্যান্ডের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে শহরের এক অভিজাত রেস্টুরেন্টে ফিতা ও কেক কেটে সততা এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানির পরিচালনাধীন এই ব্রডব্যান্ডের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
তিনি তথ্যপ্রযুক্তির যুগে কুলাউড়ায় আম্বার আইটি ব্রডব্যান্ডের যাত্রার শুভকামনা করে গ্রাহকদের মানসম্মত সার্ভিস দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে ও সততা এন্টারপ্রাইজের প্রধান উপদেষ্টা এনামুল মাহবুব ফয়সলেত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ব্রডব্যান্ডের ঊর্ধ্বতন ব্যবস্থাপক এস এম মহাসিন আলম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক এম আতিকুর রহমান আখই, বিশিষ্ট সমাজসেবী হাজী আরজদ উল্লাহ।
আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. হানিফ, শাহরিয়ার আহনাফ সাগর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাইফুর রশীদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক এহসান আহমদ টিপু প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/অনি/ নাজাত-০৪




