সুনামগঞ্জের শাল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় 'মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়ন কর্মশালা' অনুষ্ঠিত হয়।
সামাজিক কর্মশালা সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজিদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা নির্বাহী কর্মকার্তা আবু তালেব।
আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা ইউপির চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক, সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্দার ফজলুল করিম, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সুপারভাইজার কালীপদ দাস, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পিযুষ শেখর দাশ, সম্পাদক বিপ্লব রায়, হবিবপুর ইউপির সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য শিপ্রা রাণী দাস, হবিবপুর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য সত্যব্রত সরকার দিজেন্দ্র প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চাকুরির প্রবেশে যেহেতু ডোপ টেষ্ট বাধ্যতামূলক করা হয়েছে, সেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি-ইচ্ছুকদের ডোপ টেষ্ট করাও একান্ত প্রয়োজন এমনকি বছরে অন্তত একবার সব শিক্ষার্থীদের পুনরায় ডোপ টেষ্ট করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম,ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি করলে অনেকটা মাদক বিক্রি ও সেবন নিয়ন্ত্রণ করা সম্ভব। উপজেলার নারকিলা, চিকাডুবি,আনন্দপুর বাজার সহ আরও বেশ কিছু স্পটে মাদকদ্রব্য সরবরাহ ও সেবন হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতায় সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি মাদক সেবনকারী ও বিক্রেতাদের সামাজিকভাবে বয়কটের আলোচনাও করা হয়।
উক্ত কর্মশালায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ নানা পেশা শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-১৪




