সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

 


সিলেট জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ রানু ও সদস্য সচিব রায়হান এইচ খান এক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় বলেন, যারা নেতৃত্বে নির্বাচিত হয়েছেন তারা সিলেটের সাংবাদিক অঙ্গনে অত্যন্ত বিচক্ষন বলে আমরা জানি।

 

তাই আমাদের বিশ্বাস নব-নির্বাচিত এই নেতৃত্ব  সকল দল মতের উর্ধ্বে  উঠে ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখবেন এবং সিলেটের অপসাংবাদিকতা রোধসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সুন্দর সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালন করবেন।

 

এছাড়া সিলেট জেলা জাসাস নেতৃবৃন্দ সিলেট জেলা প্রেসক্লাবের উত্তোরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২