মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (০৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ধর্মঘর ইউপি'র সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান গার্ড অফ অনার এবং তার মরদেহে পুষ্পমাল্য অপূর্ণ করেন এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন।
এতে-কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনাম খান, বীর মুক্তিযোদ্বা জারু মিয়া, ধর্মঘর ইউনিয়নের মুক্তিযোদ্বা কমান্ডার তৈয়ব আলী, বীর মুক্তিযোদ্ধা মোকসুদ আলী, ইদ্রিস আলী অরুফে দুলা মিয়া, নুরুল আহমেদ খাঁ, আমিন মিয়া, আব্দুল আওয়াল, ধর্মঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল বর্তমান চেয়ারম্যান মো. ফারুক আহমেদ পারুল সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে জানাজা নামাজের শেষ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার আগে বুধবার ভোররাতে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেটভিউ২৪ডটকম/শামিম/ইআ-১৭




