সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, বাংলাবাজার পত্রিকা সিলেটের সাবেক ব্যুরো প্রধান, বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় পাল মৃত্যুবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গত শনিবার (৭ জানুয়ারি) লন্ডন সময় রাত সাড়ে ৮ টা ব্রেইন ষ্ট্রোক করে লন্ডনের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মতো মুজিব আদর্শে বিশ্বাসী কলম সৈনিক, নিরহংকারী ও ভালো মনের মানুষের মৃত্যুতে নগরীতে শোকের ছায়া বহিছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




