সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে আয়োজিত ‘পুসাব ৫ম বৃত্তি পরীক্ষা-২২’-এর ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় পুসাবের ফেসবুক পেইজে এ ফল প্রকাশিত হয়। মাধ্যমিকের তিন শ্রেণির প্রতিটি থেকে ১৫ জন করে মোট ৪৫ জন শিক্ষার্থী এবার পুসাবের বৃত্তি পেলো। অষ্টম শ্রেণিতে ৪ জন, নবম ও দশম শ্রেণিতে ৩ জন করে মোট ১০ জন ট্যালেন্টপুল গ্রেডে ও বাকি ৩৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
দশম শ্রেণিতে ১ম হয়েছে পলাশ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফখরুল ইসলাম মাহী, নবম শ্রেণিতে সুনামগঞ্জ এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা মাহজাবিন জায়মা এবং অষ্টম শ্রেণিতে যুগ্মভাবে ১ম হয়েছে পলাশ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী অহনা সুলতানা ও সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল আফসার শ্রেয়াস।
দশম শ্রেণিতে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শায়খুল ইসলাম ইউশা ও পলাশ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হাসান হুদা। নবম শ্রেণিতে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে রতারগাঁও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. রিফাত তাসনিম ও শক্তিয়ারখলা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা শিশির। অষ্টম শ্রেণিতে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে পলাশ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান আরাফাত ও বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ইকরা হক। তারা সবাই ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তি পেয়েছে।
দশম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো : জামিম আরা ইসলাম লামহা (রতারগাঁও উচ্চবিদ্যালয়); দেবাশীষ বিশ্বাস, মুনিয়া ইসলাম নূপুর, তানিয়া রহমান বুশরা, ফারহানা আফরিন ইশা (বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়); শাহ সুবর্না ও তুলি রানী তালুকদার (মুরারী চাঁদ উচ্চবিদ্যালয়); সুমাইয়া যিনাত (ধনপুর আছমত আলী পাবলিক উচ্চবিদ্যালয়); মাহবুবা জামান শাকিলা (পলাশ উচ্চবিদ্যালয়); নাসরিন আক্তার রুবা, রিফাত আহমদ ও শিউলি আক্তার শিলা (কাটাখালী পাবলিক উচ্চবিদ্যালয়)।
নবম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো : তাহমিনা আক্তার, অপি রাণী দাশ, ফাহমিদা আক্তার ও মোছা. রোম্মানা আক্তার (পলাশ উচ্চবিদ্যালয়); ঝুমা রাণী দাস (মুরারী চাঁদ উচ্চবিদ্যালয়); শ্রেয়সী দাস দিয়া ও অমিত হাসান (বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়); তামান্না ও মেহজাবিন (ধনপুর আছমত আলী পাবলিক উচ্চবিদ্যালয়); আফজাল হোসেন সানি (কাটাখালী পাবলিক উচ্চবিদ্যালয়); রোকাইয়া আজাদ রাবু ও স্বর্ণালী আক্তার (শক্তিয়ারখলা উচ্চবিদ্যালয়)।
অষ্টম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো : মেহজাবিন তাসনিম (কাটাখালী পাবলিক উচ্চবিদ্যালয়); মেহেদি হাসান, মোছা. রিবা আক্তার, জেরিন তাসমিম শ¤পা, জান্নাতুল মীম ও ইমতিয়াজ মাহমুদ শ্রাবণ (পলাশ উচ্চবিদ্যালয়); নুশরাত লামিয়া, সোনিয়া হোসেন মুন্নি ও আল মামুন রহিত (ধনপুর আছমত আলী পাবলিক উচ্চবিদ্যালয়); নিলামনি বিশ্বাস (মুরারী চাঁদ উচ্চবিদ্যালয়) এবং মো. শাহীন আহমেদ (মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসা)।
পুসাবের সভাপতি তানজিলা জামান রেমি ও সাধারণ স¤পাদক ইমতিয়াজ আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল জানানো হয়। তারা জানান, ফল স¤পর্কিত যেকোনো তথ্যের জন্য ০১৭৬৬১০৩৭৬২ নম্বরে যোগাযোগ করা যাবে। পুসাবের বার্ষিক পুনর্মিলন অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও পুরস্কার দেওয়া হবে। উল্লেখ্য, গত ৩১শে ডিসেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৫




