দেশব্যাপী ১০ দফা দাবির আন্দোলন চালাচ্ছে বিএনপি। এ কর্মসূচির অংশ হিসেবে ও বিদ্যুদের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার (১৬ জানুয়ারি) সিলেট মহানগর, পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর :
সোমবাল বিকেলে চলমান ১০ দফা আন্দোলন কর্মসূচি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পরে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী।
মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সুদিপ রঞ্জন সেন বাপ্পু, সৈয়দ মিসবাহ্ উদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মইনুদ্দিন সোহেল, সালেহ আহমদ খসরু প্রমুখ।
দক্ষিণ সুরমা :
গতকাল সোমবার বিকেল ৩টায় ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কিন ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয় এবং সেখানে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকার দেশের মানুষকে বিদ্যুৎ দেয়ার নামে তামাশা করছে। মানুষ একদিকে বিদ্যুৎ পাচ্ছে না, অন্যদিকে বার বার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। কুইকরেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে।
তিনি আরও বলেন- দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ১০ দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। সবাইকে সাথে নিয়ে সকল কর্মসূচি বাস্তবায়ন করে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাড. আশিক উদ্দিন, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ইকবাল বাহার চৌধুরী, অ্যাড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, তাজরুল ইসলাম তাজুল, অ্যাড. আবু তাহের, অ্যড. সাঈদ আহমদ, শাকিল মুর্শেদ, নিজাম উদ্দিন তরফদার, অ্যাড. আল আসলাম মোমিন লোকমান আহমদ প্রমুখ।
সদর উপজেলা :
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেল সাড়ে ৪ টায় সিলেট সদর উপজেলা বিএনপির উদ্যোগেও মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। মহানগরের তেমূখী পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টুকের বাজারে গিয়ে শেষ হয় এবং সেখানে সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা একেএম তারেক কালাম, আজির উদ্দিন চেয়ারম্যান, আব্দুর রহমান, জাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




