আগামীকাল ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা বিএনপি।

 


কর্মসূচির মধ্যে রয়েছে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। বিকেল ৩ টায় দক্ষিণ সুরমার চন্ড্রিপুল পয়েন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

 

উক্ত কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

 

অনুরুপ ভাবে সিলেট জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌর বিএনপিকে যথাযথ মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করার জন্য জেলা বিএনপির নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪