সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মাহবুব চৌধুরীর পিতা সিলেট সরকারি আলীয়া মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল হক চৌধুরী আর নেই।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ৫ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন  ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার জুমআর নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে দরগাহ কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ