সিলেটের স্বনামধন্য কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘এডুকেশন কেয়ার’ বিরল সম্মাননা পেয়েছে। সম্প্রতি এ প্রতিষ্ঠানকে ‘অ্যাপ্লাই বোর্ড’ নামক আন্তর্জাতিক প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড প্রদান করেছে।

২০২২ সালে ইউকে, কানাডা ও ইউএসএ-সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া সর্বাধিক শিক্ষার্থীকে সহযোগিতা প্রদানের জন্য এ পুরস্কার পায় ‘এডুকেশন কেয়ার’। বাংলাদেশ থেকে ১০টি প্রতিষ্ঠান বাছাই করে ‘অ্যাপ্লাই বোর্ড’। এর মধ্যে সিলেটের ‘এডুকেশন কেয়ার’ পেয়েছে পুরস্কারটি।


জানা যায়, নর্থ আমেরিকার একটেক কোম্পানির আওতাধীন ‘অ্যাপ্লাই বোর্ড’ নামক প্রতিষ্ঠান বাংলাদেশের ১০টি কনসালটেন্সি প্রতিষ্ঠানকে নির্বাচন করে। যারা বিগত বছরে ক্রমান্বয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থীকে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে। এর মধ্যে সিলেটের ‘এডুকেশন কেয়ার’ একটি।

সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারটি ‘এডুকেশন কেয়ার’র কর্ণধার আব্দুল্লাহ আল নোমানের হাতে তুলে দেন ‘অ্যাপ্লাই বোর্ড’র সিইও এবং কো-ফাউন্ডার মেথি মিরসি। এসময় উপস্থিত প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার ডিরেক্টর (সেলস) রাজেশ শর্মা,  সিনিয়র ডিরেক্টর সাইফ ইকবাল ও বাংলাদেশের সিনিয়র কান্ট্রি ম্যানেজার মো. ইফতেখার উদ্দিন। 

আব্দুল্লাহ আল নোমান সিলেটভিউ-কে বলেন- এই অমূল্য পুরস্কার আমাদেরকে স্বচ্ছভাবে সেবা দিতে আরও উৎসাহিত করেছে। এটি সিলেটের একটি প্রাপ্তি। এই প্রাপ্তির পর আমরা নির্দিষ্ট সময়ের জন্য কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে ইচ্ছুক সিলেটের শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি। যদিও একটি ভিসার আবেদনে দুই থেকে আড়াই শ ডলার খরচ হয়ে থাকে। তবু আমরা পুরো ফেব্রুয়ারি মাস এই সেবা ফ্রি দিয়ে যাবো। তাই দ্রুত আমাদের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি।

‘এডুকেশন কেয়ার’র সংক্ষিপ্ত পরিচিতি:
এডুকেশন কেয়ার। সিলেটে এক যুগ ধরে উচ্চশিক্ষার জন্য আমেরিকা, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের পরামর্শসেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। 

২০১০ সালে সিলেট মহানগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ কাকলি শপিং সেন্টারে যাত্রা শুরু করা ‘এডুকেশন কেয়ার’ প্রতিষ্ঠার পর পরই পেয়েছে সাফল্যের ছোঁয়া। দীর্ঘ এই এক যুগে এই প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারেরও বেশি শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছেন কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে। বছরের প্রতি সেমিস্টারেই শতাধিক শিক্ষার্থীর ভিসা হয় ‘এডুকেশন কেয়ার’র সহযোগিতায়।

‘এডুকেশন কেয়ার’র সফলতার গল্প বলতে গিয়ে এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল নোমান বলেন- ফরেন অ্যাডুকেশন অ্যাডমিশন বা কনসালটিং ব্যবসায় সফল ব্যবসায়ী হতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে তাঁকে। ইউকে, কানাডা ও ইউএসএ-সহ পৃথিবীর নানা দেশে পড়াশোনা করতে উচ্ছুক শিক্ষার্থীদের ভিসা প্রসেসিংয়ের বিষয়ে তিনি কানাডিয়ান হাই কমিশন অনুমোদিত একজন পরামর্শক। ইমিগ্রেশন বিষয়ে দক্ষতা অর্জনের পরই তিনি ‘এডুকেশন কেয়ার’ নামক প্রতিষ্ঠান গড়ে তুলেন।

আব্দুল্লাহ আল নোমানের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম