সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত ক্রীড়া চক্রের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

 


শনিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় নিশ্চিন্ত পোস্ট অফিস সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

ফাইনাল খেলায় নিশ্চিন্ত ফোর স্টার নিশ্চিন্ত ক্রীড়া চক্রকে ট্রাইবেকারে ২/১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

 

শিক্ষানুরাগী, ক্রীড়ামোদী প্রফেসর আলা উদ্দিনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান।

 

ক্রীড়ামোদী আব্দুস ছামাদের পরিচালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনকে উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ, সাংবাদিক ফারহান মাসউদ আফছর, ক্রীড়ামোদী ইনুছ আহমদ, খালেদ আহমদ, তাজুল ইসলাম, আবিদুর রহমান রাহি প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২