মৌলভীবাজারের কমলগঞ্জে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেীণর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার দুপুরে কলেজের হলরুমে এ নবীন বরণ হয়।

পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জমশেদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।

 

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, সমাজসেক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খসরু আহমেদ, সাবেক ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগর প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৪