ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ, বাংলাদেশ প্রগতিশীল রাজনীতির প্রবর্তক, মজলুম জননেতা মরহুম পীর হবিবুর রহমানের ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনী বিতরণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নিজ বাড়ী দক্ষিন সুরমা, ৬নং লালাবাজার ইউনিয়ন, বাঘর খলা পীরবাড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হবে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এই কর্মসূচী গ্রহণ করেন।
বাঘর খলা পীর বাডীতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনী বিতরণ, মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ,পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময়সহ নানান কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করা হবে।
পীর হবিবুর রহমানের নাতি সৈয়দ বেলায়েত লিমন পরিবার পক্ষ থেকে আতীয় স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শুভাকাঙ্খীসহ উপস্থিত থাকার আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




